মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি ২২মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২-২৬ মে পর্যন্ত ট্রেনের অগিম টিকেট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়াও ঈদের ফিরতি টিকেট বিক্রি হবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।

আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মের ট্রেনের টিকেট, ২৩ মে ১ জুনের, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের ট্রেনের টিকেট বিক্রি করা হবে।

আর ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের এবং ২ জুন ১১ জুনের ফিরতি টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।

এবার নারী ও প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত কাউন্টার খোলা হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৩টি কাউন্টার খোলা হবে। প্রতিদিন সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হবে।

সে সঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারই প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে অগ্রিম টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে কল্যাণ ট্রাস্ট ও মিরপুর পুলিশ লাইন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বনানী রেলওয়ে স্টেশন ও জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনের আগাম টিকেট পাওয়া যাবে।

মোট ৩৩টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে এবার যুক্ত হচ্ছে ১২টি স্পেশাল ঈদ ট্রেন। পাশাপাশি ঈদে অতিরিক্ত যাত্রীবহনে ১৩৮টি যাত্রীবাহী বগিও সংযুক্ত করা হবে।

সরাসরি কাউন্টার ছাড়াও আগের নিয়মে মোবাইল ও অনলাইনে মিলবে ঈদের টিকেট। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ