মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মুখে পেট্রল ঢেলে এক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরা সীমান্তে কবিরুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মুখে পেট্রল ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১০ মে) মধ্যরাতে সীমান্তের বিপরীতে ভারতের দুবলিতে ওই বাংলাদেশিকে হত্যার পর লাশ কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় রেখে যায় বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়।

এ ব্যাপারে নিহত কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান, বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কবিরুল ইসলাম কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে ফেরার পথে বিএসএফের নজরে পড়ে।

বিএসএফ তাকে মারপিট করে। পরে তার মুখে পেট্রল ঢেলে দেয়। এ ঘটনায় কবিরুল ইসলাম গুরুতর অসুস্থ হলে তাকে বাংলাদেশ সীমান্তে রেখে যায় বিএসএফ। পরে তাকে বাড়িতে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কবিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিলেন। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রল ঢেলে দেয়।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনাটি আমিও শুনেছি। হাসপাতালে লোক পাঠিয়েছি। তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়। এমনকি ঘটনাটি ভারতীয় এলাকারও নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে দেখতে হবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ