সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ভারতে হিন্দু-মুসলিমের একসঙ্গে ইফতার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভারতের দেশটির উত্তর প্রদেশ রাজ্যের আগ্রার হিন্দু-মুসলিমরা। একসঙ্গে ইফতার করে সাম্প্রদায়িক সম্প্রিতির অনন্য নজির দেখিয়েছে তারা।

জানা গেছে, আগ্রার দরগাহ মার্কাজ সাবরিতে  হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলিমদের সাথে ইফতার করে রোজা ভেঙ্গেছে। এর মধ্য দিয়ে রমজানে হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রিতির মহান উদাহরণ সৃষ্টি হয়েছে দেশটিতে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জয় সিং বলেন, গত ২০ বছর ধরে এই স্থানে আসছি আমি। আমি গত দু'বছর ধরে রমজান মাসে রোজা রাখছি। যাতে হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে যায়।

প্রসঙ্গত, রমজান মাসে সারাদিন রোজা থেকে মাগরিবের আজানের পর খাবার গ্রহণ করা হয়। এই খাবার গ্রহণের বিষয়টিকে ইফতার বলে অভিহিত করা হয়ে থাকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ