মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

অগ্নি ঝুঁকিতে সচিবালয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় অগ্নি ঝুঁকি ও ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে! সচিবালয়ে আট থেকে নয়টি ভবন রয়েছে। কোনোটিই পাঁচ তলার নিচে নয়। এর মধ্যে ছয় নম্বর ভবন ২০ তলা সবগুলোই অগ্নি ঝুঁকি ও ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে ।

আজ সোমবার (১৩ মে) এই ভবনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া চালায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। কীভাবে বহুতল ভবনে আগুন লাগলে বা ভূমিকম্প হলে নিজেকে সুরক্ষিত রাখা যায়, সেসব বিষয়ে সচেতন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর তত্ত্ববধানে চলে এই মহড়া।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন মহড়া সম্পর্কে বলেন, প্রত্যেক মাসে এ ধরনের মহড়া হলে প্রত্যেকটা ভবনে সুরক্ষিত ও অগ্নি নিরাপত্তা জোরদার করা যাবে। মহড়া প্রতিনিয়ত করা হলে অগ্নি ঝুঁকি কমে যাবে। আর আগুন লাগলেও তারা নিজেরাই নির্বাপণ করতে পারবেন। পর্যায়ক্রমে আমরা অন্যান্য ভবনেও করব।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বহুতল একটা ভবনে অগ্নিকাণ্ডের ঘটলে আমাদের ব্রনটু এব টিটিএল গাড়ির প্রয়োজন পড়ে। কিন্তু সেই গাড়ি সব গেট দিয়ে ঢোকে না। এটা এক ধরনের প্রতিবন্ধকতা। তাছাড়া সচিবালয়ের ওয়াকিং ব্রিজ বাধা। সব গেটে গাড়ি ঢোকে না। পূর্ব দিকে এবং জাতীয় প্রেসক্লাব দিকের গেটে ঢোকে। এই বাধাগুলো জানিয়ে দেব।

তাহলে সচিবালয়ে ঝুঁকিপূর্ণ কি-না প্রশ্নে তিনি বলেন, এভাবে তো বলা যাবে না। কিন্তু কাজ করতে কিছু প্রতিবন্ধকতা তো আছেই।

মহড়ায় যেব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার মধ্যে ছিল- টু হুইলার, ওয়াটার মিক্স, ফোর হুইলার, ওয়াটার মিক্স, পানিবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি টেন্ডার, রেসকিউ টিম, ফাস্ট এইড টিম।

-এটি