মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

ফেনীর নতুন এসপি মনিরুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ করেছে প্রশাসন।

রোববার (১২ মে) রাতে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাজী মনিরুজ্জামান বলেন, গত নভেম্বরে আমি এসপি হিসেবে পদোন্নতি পেয়েছি। এখন এখানে এসপি হিসেবে পোস্টিং পেয়ে দায়িত্ব গ্রহণ করেছি। খুব শিগগির মিট দ্য প্রেস করব।

এর আগে কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন।

ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন জন্ম নেওয়া কাজী মনিরুজ্জামান ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

-এএ