মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, ছেলেকে গলা কেটে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানকে হত্যার আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা।

আজ দুপুরে তিন জনের ময়না তদন্ত শেষে চিকিৎসকরা জানান, মা ও মেয়েকে শ্বাসরোধ করে ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার আলামত পাওয়া গেছে।

বদ্ধ ঘর থেকে মরদেহগুলো উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে তাদের মৃত্যুর জন্য আত্মীয়স্বজনের অবহেলাকে দায়ী করা হয়। তবে হাসপাতালে উপস্থিত স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্বজনেরা জানান, জাহানারার স্বামী ৩ বছর আগে মারা যান। ছেলে মহিব এবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন। প্রতিবন্ধী মেয়ে ও ছেলেকে নিয়ে উত্তরখানের নিজস্ব একটি জমির দেখাশোনা করতে চলতি মাসের শুরুতে ওই ভাড়া বাসায় ওঠেন জাহানারা।

এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি, র‍্যাব পিবিআই ও সিআইডি আলাদা আলাদা তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ৭ মে ছেলে মহিব হাসান এবং প্রতিবন্ধি মেয়ে মীমকে নিয়ে উত্তরখানের ময়নারটেকে বাসা ভাড়া নেন জাহানারা বেগম।  গত বৃহস্পতিবার বাড়ির কেয়ারটেকারের সাথে দেখা হয় । এরপর থেকেই আর ঘর থেকে বের হয়নি মা-মেয়ে ও ছেলে। রোববার গন্ধ পেয়ে সন্দেহ হলে, বাড়ির পিছনের জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ