মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

যাকাতের অর্থ নিজ দায়িত্বে গরিবের হাতে পৌঁছে দিন : সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজের বিত্তবানদের প্রতি নিজ দায়িত্বে খুঁজে খুঁজে যাকাতের অর্থ গরিবের হাতে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র জনগণ উপকৃত হবে। যাকাতের অর্থ দিয়ে সমাজের দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বী করা সম্ভব।

গতকাল রবিবার (১২ মে) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতরে বাংলাদেশ রোগী কল্যাণ সমিতি আয়োজিত দুই দিনব্যাপি ‘রোগী কল্যাণে সমাজসেবায় বিশেষ যাকাত মেলা-২১০৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সকলের উচিত অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো। বিশেষত আল্লাহপ্রদত্ত ফরজ বিধান যাকাতকে প্রাপ্ত লোকেদের হাতে পৌঁছে দেয়া। এতে আল্লাহর বিধান পালনের পাশাপাশি মানুষের দোয়াও পাওয়া যাবে।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।

এমডব্লিউ/