মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

‘তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশি নিয়ে তথ্য নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশি নিয়ে এখনও কোনো তথ্য নেই। তবে জানা গেছে ৩৭ জন বাংলাদেশি এ দুর্ঘটনায় মারা গেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (১৪ মে) কৃষিবিদ ইন্সটিটিউটে এক সেমিনার শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, তিউনিসিয়ায় উপকূলে নৌকা ডুবিতে নিহত ও উদ্ধার পাওয়া বাংলাদেশিদের সন্ধানে লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত ও আরও একজন রওনা হয়েছেন। তবে এখনও তারা সঠিক তথ্য জানাতে পারেনি।

মোমেন বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পেরেছি ৩৭ জন মারা গেছেন। আমরা টেলিফোনে বা কোনোভাবেই রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি। তবে ৫ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তাদের উদ্ধার করে নিয়ে আসব।

উদ্ধার হওয়া লাশের মধ্যে রেড ক্রিসেন্ট বলছেন একজন বাংলাদেশি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত গেছেন, তিনি শনাক্ত করে নিয়ে আসবেন। আমাদের কাছে সরকারি কোনো তথ্য নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশে রওনা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ