মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মুক্তিযোদ্ধার আগে ‘ভুয়া’ লেখা যাবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আর এ মুক্তিযোদ্ধা শব্দটির আগে কোনোভাবেই ‘ভুয়া’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যমের কেউ যদি এটা করে তাহলে তাদের তলব করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আদালত। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতে উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৪ মে) মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, 'কোন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। যদি কোন সরকারি-বেসরকারি কোনও প্রতিষ্ঠান কিংবা কোন গণমাধ্যম এটা করে তবে তাদের তলব করা হবে।'

আদালত আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনও ভুয়া হতে পারে না। তাই মুক্তিযোদ্ধাদের অসম্মান হয় এমন ভুয়া মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা অযৌক্তিক।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ