মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

এইচএসসি পরীক্ষায় নকল ধরায় ছাত্রলীগের হাতে লাঞ্ছিত শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের ঘটনায় ক্ষুব্ধ বিসিএস শিক্ষক সংগঠনগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজে হামলার শিকার হন বাংলা বিভাগের শিক্ষক মাসুদুর রহমান।

এর আগে গত ৬ মে পাবনার সরকারি বুলবুল কলেজে এইচএসসির উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে অসদুপায়ের কারণে দুই শিক্ষার্থীর খাতা কিছুক্ষণ আটকে রাখেন বাংলার শিক্ষক মাসুদুর রহমান। তারই জের ধরে ১২ মে কলেজ থেকে বাসায় ফেরার পথে তার উপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী।

মাসুদুর রহমান বলেন, আমি পরীক্ষার হলে অনৈতিক কাজ করতে বাঁধা দিয়েছি। পরে এই হামলার শিকার হয়েছি। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করেন। কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দীন জুন্ননের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয় বলে তার অভিযোগ।

ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করছেন কলেজ ছাত্রলীগ সভাপতি জুন্নন। তবে তার দাবি, শিক্ষকের ওপর হামলা ঠেকানোর চেষ্টা করেছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সিনিয়র সচিব সোহরাব হোসেন বলেন, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যারা এই কাজ করেছে তারা অসভ্যতার পরিচয় দিয়েছে। এদের কাউইকে ছাড় দেয়া হবে না। হামলায় জরিতদের তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ