শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় পাচারকালে ২৮ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য কক্সবাজারের কলাতলীর শুকনাছড়ি ও দরিয়ানগর সমুদ্র ঘাটে জড়ো করা ২৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত একটি নৌকাও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছে।

স্থানীয়রা জানায়, মালয়েশিয়ায় মানব পাচারকারী একটি চক্র মঙ্গলবার রাতে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু দরিয়ানগর ও শুকনাছড়ি ঘাটে জড়ো করে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে জড়ো হয়ে মানব পাচারকারীদের একটি বাড়ি ঘেরাও করে মোট ২৮ জনকে আটকে রাখে। পুলিশে খবর দেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৮ জনকে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইমাম হোসেন ও পারভেজ মোশাররফ জানান, মালয়েশিয়ায় আদম পাচারকারী চক্রের সদস্যরা দরিয়ানগর ও শুকনাছড়ি ঘাটকে আবারও মানব পাচারের রুট হিসেবে ব্যবহার শুরু করার খবর পেয়ে রাতে এলাকাবাসী জড়ো হয়ে একটি বাড়িতে ২৪ জন ও সমুদ্র সৈকত থেকে বাকি চারজনকে আটকে রাখে। এসময় রাতের আঁধারে কিছু দালাল পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি ফরিদউদ্দিন খন্দকার বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সকলেই রোহিঙ্গা বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ