মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

রমজান উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী করা হয়েছে।

বুধবার (১৫ মে) সিলেটের কাজিটুলাস্থ সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর এর বাড়ির সামনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহানারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রাশেদ আহমদ বলেন, মানবতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রত্যেক লায়নবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, মানবসেবা পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ। সেই কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রাখেন, তারাই প্রকৃত সমাজসেবী ও দেশপ্রেমিক। তিনি মানবতার কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লাস্ট লায়ন বিলকিস নুর, প্রেসিডেন্ট ইন লায়ন সাবিনা সুলতানা, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বাবলী চৌধুরী, লায়ন হেলেন আহমদ, লায়ন মাহমুদা সুলতানা, লায়ন সাহেদা পারভীন চৌধুরী, লায়ন সাজেদা পারভীন, লায়ন সানজিদা খানম, লায়ন শ্যামলী দাস, লায়ন শামীমা আরা বেবী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ