মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

হামলার প্রতিবাদে ছাত্রলীগের পদবঞ্চিতদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক মামলার আসামি, বিবাহিত, অছাত্র, ছাত্রদল, রাজাকারের সন্তানদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীরা এ অভিযোগ করেন। এসময় তারা ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি করেন।

বুধবার (১৫ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পাওয়া বিএম লিপি আক্তার বলেন, আমাদের ছোট পদ দেয়া হয়েছে বা আমরা পদ না পাওয়ার জন্য আন্দোলন করছি না, বরং কমিটিতে মাদক মামলার আসামি, বিবাহিত, অছাত্র, ছাত্রদল, রাজাকারের সন্তানদের পদ দেয়া হয়েছে, তার জন্য আমরা আন্দোলন করছি। যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের ২২ জনের আগে কোনো পদ ছিল না। অথচ তাদের পদ দেয়া হয়েছে।

আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি শরিফুল হাসান শুভ বলেন, অনেক ত্যাগী কর্মীদের বঞ্চিত করে নিজেদের অনুগতদের কমিটিতে পদ দেয়া হয়েছে। যারা শুরু থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছে তাদের মূল্যায়ন করা হয়নি। উল্টো এর প্রতিবাদ করলে আমাদের বোনদের উপর হামলা চালিয়েছে তারা। বিতর্কিত এ কমিটি মানি না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, কবি জসীম উদ্দীন হল শাখার সাধারণ সম্পাদক শাহেদ খান, রোকেয়া হল শাখার সভাপতি বিএম লিপি আক্তার, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সদস্য তানভীর হাসান সৈকত, শামসুন নাহার হল শাখার সভাপতি নিপু ইসলাম তন্বী, সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ