মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

ইসলামী ঐক্যজোটের শুক্রবারের বিক্ষোভ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর প্রধান পীযুষ বন্দোপাধ্যায়কে গ্রেফতার ও সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ইসলামী ঐক্যজোট ঘোষিত আগামীকাল শুক্রবারের বিক্ষোভ মিছিল কর্মসূচী স্থগিত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক সংগঠনটি আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপন প্রচার করে পূর্বের বিজ্ঞাপনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই মর্মে দাবির পরিপ্রেক্ষিতে আগামীকালের বিক্ষোভ মিছিল কর্মসূচী স্থগিত করা হয়।

জানা যায়, ইসলামী ঐক্যজোট তাদরে কর্মসূচি স্থগিত করলেও বিজ্ঞাপন প্রচারের সাথে সম্পৃক্ত চক্রটিকে চিহ্নিত করে শাস্তি প্রদান না করলে পুনরায় কর্মসূচী প্রদান করবেন তারা।

উল্লেখ্য, গত বুধবার ইসলামের ধর্মীয় নিদর্শন দাড়ি, টুপি ও টাখনুর ওপর কাপড় পরাকে জঙ্গিবাদের লক্ষণ বলে কটূক্তি করে ‘সমপ্রীতি বাংলাদেশ’ নামক সংগঠনটি। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষণা করা হয়েছিলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ