মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

নেত্রকোণায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঋণ নিয়ে বিরোধের জেরে জুবায়ের হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন হাসানের মা-বাবাসহ পরিবারের পাঁচ সদস্য।

বুধবার (১৫ মে) রাত পৌনে ২টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান রহুল আলমের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমারত হোসেন গাজী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঋণের টাকা নিয়ে আবুল কালামের সঙ্গে জুবায়ের হাসানের বিরোধ চলছিল। এর সূত্র ধরে বুধবার দিনগত গভীর রাতে হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা হাসানকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা। এতে ওই পরিবারের হাসানের মা-বাবাসহ পাঁচজন আহত হন। রাত ৩টার দিকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর প্রতিপক্ষ কালামসহ তার স্ত্রী-সন্তানকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ