মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

হবিগঞ্জে ১৩ লাখ টাকা ছিনতাই, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের নবীগঞ্জে পারকুল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিকদের বেতন দেয়ার সময় প্রায় ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল ইলেক্টিক লি: কোম্পানীর শ্রমিকদের বেতন প্রদান করছিলো। এ সময় একই এলাকার সহিদ মিয়া ও সাজু মিয়াসহ ১০/১২ জন দুর্বৃত্ত অফিসের ভেতর প্রবেশ করে কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নেয়। তারা নগদ ১২ লাখ ২৬ হাজার লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি শুনে ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে পুলিশ সহিদ মিয়া ও সাজু মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করলেও বাকি টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

বেঙ্গল ইলেক্টিক লি: কোম্পানির প্রতিনিধি ইমন আহমেদ বলেন- আমাদের কোম্পানিতে প্রায় ৭শ’ শ্রমিক কাজ করেন। তাদের বেতনের ১২ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই হয়। পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করে তাদেও কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করে। বর্তমানে টাকাগুলো নবীগঞ্জ থানার জিম্মায় রয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত বাকি দুর্বৃত্তদের আটক ও বাকি টাকা উদ্ধার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ