মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

মুন্সিগঞ্জে হযরতপুর যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জে সিরাজদিখানের হযরতপুর যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার হযরতপুর-শেখরনগর সেতু সংলগ্ন বাহেরচর রিয়াজুল জান্নাহ জামে মসজিদে এটি অনুষ্টিত হয়।

বাহেরচর মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,  মাওলানা কাজী আফতাব উদ্দিন, হযরতপুর আলিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হারুন, ক্বারী ও বাচের চর মসজিদের ইমাম মুহাম্মাদ আকরাম।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আলাউদ্দিন বেপারী বলেন, প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল করার যে উদ্যোগ এ সমাজের যুবকেরা নিয়েছে সেটা খুব ভালো উদ্যোগ ও নেকীর কাজ। এ ইফতার মাহফিল যাতে প্রতিবছর চলমান থাকে এজন্য আমরা যুবকদের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো এবং এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করবো ইনশা-আল্লাহ।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কয়েক এলাকার মেম্বার, আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক রেজাউল করিম, মুহাম্মাদ সালাম, হযরতপুর আলিয়া মাদরাসার শিক্ষক সেলিম ও মুহাম্মাদ রাশেদসহ হযরতপুর যুবসমাজের আয়োজক কমিটির সদস্য মুহাম্মদ মামুন, মুহাম্মাদ জহির, নাজমুল ইসলাম, জুয়েল ও মুহাম্মাদ ইমন।

ইফতার মাহফিলে দেশ জাতী ও মুসলমানদের সর্বাত্মক কল্যাণ কামনা জন্য দোয়া পরিচালনা করেন আলিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মিনহাজ উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ