মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আহতদের দেখতে ঢামেক ও পঙ্গু হাসপাতালে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনায় আহতদের দেখতে শনিবার (১৮ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পঙ্গু হাসপাতালে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। এ সময় তাদের খোঁজ খবর নিয়েছেন এবং সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন তিনি।

ঢামেকে প্রায় ২ ঘণ্টা অবস্থানকালে তিনি গুরুতর আহত বরিশালের আফজাল হোসেনকে আইসিইউতে সুচিকিৎসা নিশ্চিত করেন। এছাড়া নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলামকে (৩৬) পঙ্গু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন।

সেখান থেকে প্রতিমন্ত্রী এএসআই শরিফুল ইসলামকে দেখতে পঙ্গু হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। পরে বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত অস্থায়ী মঞ্চ এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, শুক্রবার ইফতারের কিছুক্ষণ পর রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে। এ ঘটনায় নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক মুসল্লি মারা যান। এছাড়া আহত হন মোট ২২ জন। তাদের মধ্যে রফিউজ্জামান (২৪)।

মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ