মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

কসবায় ডাব চুরি নিয়ে বিরোধের জেরে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাব চুরির বিরোধের জের ধরে মাসুম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার বাদুইর ইউনিয়নের হাতুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ১৬ মে (বৃহস্পতিবার) উপজেলার হাতুরা বাড়ি গ্রামে মামুন মিয়ার বাড়িতে ইয়াছিনসহ কয়েকজন ডাব চুরি করতে যায়। সে সময় বাড়ির মালিকের ছেলে মাসুম মিয়া তা দেখে তাদের বাধা দেন। পরবর্তীতে সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। তার জেরে শনিবার সকালে মাসুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ফলা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ