শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ঝোপ-ঝাড়ে মিলল ডাকাতের বিছানা-বালিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদকে সামনে রেখে ডাকাতি রোধে মহাসড়কের পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। আর ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়েই ডাকাত ও ছিনতাইকারীদের ব্যবহৃত বিছানা, বেডশিট ও বালিশ মিলল।

শুক্রবার (১৭ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ব্রিজের ঢালুতে গড়ে ওঠা ঝোপঝাড়গুলো পরিষ্কার করানো হয়।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এসব ঝোপঝাড় আস্তানা গেড়ে লুকিয়ে থাকে ডাকাতরা। পরে রাতে মহাসড়কে যানজটে আটকা পড়া বাসে ডাকাতি করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, মহাসড়কের ঢালু ও ব্রিজের নিচে গড়ে ওঠা ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাত ও ছিনতাইকারীরা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়। জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে মোগরাপাড়া মেনিখালী ব্রিজের নিচ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংযোগ সড়ক পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ