শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

‘নৈতিকতা সম্বৃদ্ধ সমাজ বিনির্মাণ করা প্রত্যেক মুমিনের দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী

রমজান মাস কুরআনের মাস, তাকওয়ার ও আত্মশুদ্ধির মাস। শুধুমাত্র গতানুগতিক পন্থায় উপবাস ও যৌনাচার পরিহার করলে রোজা থেকে উপকৃত হওয়া যাবে না।

রোজার প্রকৃত শিক্ষাই হচ্ছে যাবতীয় পাপাচার ও অনাচার হতে মুক্ত থেকে আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করা। বলেছেন ড. মুস্তাফিজুর রহমান।

তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে মিছিল দিয়ে যতটুকু না ক্রেডিট নেয়া হচ্ছে তার ও চেয়ে কতো হাজার গুণ গতিতে পাল্লা দিয়ে দেশটা কে লুটেপুটে খাওয়া হচ্ছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতি হচ্ছে তার ইয়ত্তা নেই। এ অবস্থা উত্তরণে খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।

আজ ১৮ মে শনিবার ( ১২ রমজান) খেলাফত মজলিস সাভার পৌর শাখার উদ্যোগে ‘আলকুরানের আলোকে মু'মিন জীবনের গুণাবলী’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড.মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

খেলাফত মজলিস ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আলি আকরাম বলেন, শুধু নিজে বাঁচার নাম ইসলাম নয়, বরং সমাজের প্রতিটি পর্যায়ে ইসলামের আদর্শ বাস্তবায়ন করাই ইসলামের শিক্ষা। তাই সমাজ থেকে যাবতীয় অন্যায় দূর করে ইসলামি শাসন কায়েম করার লক্ষ্যে খেলাফতের আন্দোলন শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠানটি বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে সাভার উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদকের মাওলানা আলী আজম সাহেবের বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্ব্ব ও আরিফুর রেজা খান মাসুমের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুফতি সুলতান মাহমুদ, মুফতি আব্দুল্লাহ প্রমূখ আলেমগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ