মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

রাজধানীতে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে  এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফুলবিবি (৫৫)।

গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন।

নিহতের এক স্বজন জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সাতজন ঢাকায় আসে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের নেমে সেখান থেকে ভাড়ায় চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনার শিকার হয়।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায় চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে। দু’টি প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ