শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে চরমোনাই পীর সাহেবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মু. রেজাউল করীম বলেছেন, দেশব্যাপী কৃষকরা আর্তনাদ করছে। ধান ফলিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে নানা হয়রানীর শিকার হচ্ছে কৃষকরা।

দিন দিন কৃষিপণ্যের দাম কমে যাওয়ায় কৃষিকাজ ও উৎপাদনে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। এমন পরিস্থিতি দেশকে চরম ঝুঁকিতে ফেলবে। এ সমস্যার আশু সমাধান না হলে দেশ কঠিন খাদ্য সংকটে পড়বে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিদেশ নির্ভর স্বার্থান্বেষী একটি সিন্ডিকেট অধিক মূল্যে বিদেশ থেকে চাল, ডাল ও গমসহ নানা কৃষিপণ্য আমদানি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এ সিন্ডিকেট ও নির্দিষ্ট একটি দলের ক্যাডাররা পরিকল্পিতভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে সাধারণ কৃষকরা উৎপাদিত পণ্য বিক্রি করে মূল পুঁজি নিয়ে ঘরে ফিরতে পারে না।

তাই সিন্ডিকেট ভেঙ্গে ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ অবস্থা নিরসনে কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ