শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বাঘাবাড়ির গাওয়া ঘি'র কারখানাকে জরিমানা-সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: বাঘাবাড়ির স্পেশাল গাওয়া ঘি বাজারজাত করার দায়ে রাজধানীর গোড়ানে দুটি ঘি কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটি সিলগালা করেছে র‌্যাব। প্রতিষ্ঠান দুটিকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।

নিজস্ব ল্যাব না থাকা ও হাইকোর্টের রায় অমান্য করে উৎপাদন অব্যাহত রাখায় অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি’র ১০ লাখ টাকা এবং ঘিয়ের বদলে ডালডা দেয়ার অভিযোগে অমিত ঘোষ বাঘাবাড়ি ঘি’কে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাঘাবাড়ির ঘি বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ রয়েছে। সেটি এখনও বিক্রি করছে অনিল ঘোষ। গোড়ানের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ধরে র‍্যাব। প্রতিষ্ঠানটির ঘি উৎপাদনের অনুমতি নেই  এবং বাজারজাত করারও প্রয়োজনীয় কাগজপত্র নেই। কোনো ধরণের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দীর্ঘদিন ধরে ঘি বিক্রি করে আসছিলো প্রতিষ্ঠানটি।

এছাড়াও বেশি ভাড়া নেয়ায় বেশ কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করা হয়েছে ৭৫ হাজার টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ