শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মন্ত্রিসভার প্রথম রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রীসভা গঠনের চার মাসের মধ্যেই বড় পুনর্বিন্যাস করলো সরকার।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গতি আনার জন্য এই বিভাজন করা হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে মোস্তফা জব্বারকে শুধুমাত্র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য জুনাইদ আহমেদ পলককে প্রতিমন্ত্রী হিসেবেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বছরের ৭ জানুয়ারি গঠিত বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ