শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী লাবনি নামের ৩ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিশুর বাবা হাফিন আকন (৩০) ও মা সনিয়া আক্তার (২৪) আহত হয়েছে। এ দুর্ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধরা প্রায় এক ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সড়কের আইলের ওপর উঠে যায়।

এ সময় রাস্তার পাশে থাকা একটি ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই লাবনি (৩) নামের শিশুটির মাথার মস্তক বেরিয়ে যায়।

স্থানীয়রা শিশু তার বাবা- মা কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং শিশুর বাবা হাফিন আকন ও মা সনিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ওসি (তদন্ত ) মো. সিরাজুল হক জানিয়েছেন, নিহত লাবনি ও তার পরিবারের সদস্যরা মস্তফাপুরে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসছিলেন।

সেখান থেকে মিষ্টি কিনে নানাবাড়ী রাজৈর উপজেলার নয়াকান্দি বাজিতপুরে যাচ্ছিলেন। নিহত লাবনির বাড়ি রাজৈর উপজেলার রাজৈর গ্রামে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ