শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা আটকে দিল হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থগিতাবস্থা দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২১ মে) সকালে বিচারপতি এফ এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের পর মনজিল মোরসেদ বলেন, ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ওই সার্কুলারকে আদালত ‘দুষ্টের পালন, শিষ্টের দমন’ হিসেবে বর্ণনা করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ মুনিরুজ্জামান।

পরে মুহাম্মদ মুনিরুজ্জামান বলেন, এর আগে গত ১৬ মে ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছিল। পরে সেই সার্কুলার স্থগিত চেয়ে মনজিল মোরসেদ হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত সার্কুলারটির কার্যক্রম আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন।

উল্লেখ্য, ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ করে দিয়ে বিশেষ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ঋণখেলাপিরা মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খেলাপিরা ব্যাংকের টাকা ফেরত দেয়া শুরু করলে নিয়মিত গ্রাহকদের চেয়েও খেলাপিদের কম সুদ দিতে হবে। চিহ্নিত ঋণখেলাপিদের গুনতে হবে ৯ শতাংশেরও কম সুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ