শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

খাবারের মান নিশ্চিতে যাত্রাবাড়িতে বিএসটিআই’র অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাবারের মান নিশ্চিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। ফলের আড়ৎ থেকে বিভিন্ন ফলের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে দেয়া হয়।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত অভিযান চলে।

যাত্রাবাড়ির ফলের আড়ৎ থেকে বিভিন্ন ফলের নমুনা সংগ্রহ করা হয়। পরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে, এসব নমুনায় ফরমালিনসহ অন্য কোন কেমিক্যাল আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। তবে সংগৃহিত ১১ নমুনায় কোন ফরমালিন পাওয়া যায়নি বলে জানান বিএসটিআই এর সহকারী পরিচালক আরাফাত হোসেন সরদার।

তিনি জানান, রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান অব্যাহত রাখা হবে । এর আগে সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে ভেজাল বিরোধী অভিযান চালায় বিএসটিআই। এসময় অনুমোদন না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আলমাস, মোস্তফা মার্টসহ কয়েকটি দোকানে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যে বিএসটিআই এর অনুমোদন না থাকায় তাদের অর্থদন্ড দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ