শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারকে কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, ধানের উৎপাদন, লাভ-ক্ষতি ও ন্যায্যমূল্যের ওপর শুধু কৃষকের ভাগ্য জড়িত নয়; দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও ওপ্রোতভাবে জড়িত।

এ বছর দেশে ধানের ফলন ভাল হলেও ধান বিক্রি করতে গিয়ে কৃষক নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রতি মণ ধান বিক্রিতে দেড় থেকে দুই শত টাকা লোকসান গুণতে হচ্ছে তাদের। এক শ্রেণির অসাধু, অতি মুনাফালোভী ব্যবসায়ী ও দালালচক্র কৃষকের এই অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, বিশ্বব্যাপী খাদ্যশস্য, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীতে সরকার ভর্তুকি দিয়ে জনগণের পাশাপাশি উৎপাদকদের স্বার্থও রক্ষা করে থাকে। কিন্তু আমাদের দেশে ফড়িয়া, মজুদদার ও কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীর ছলচাতুরীতে বাজার, ভোক্তা, এমনকি সরকারও বেকায়দায় পড়ে।

এদেশে ধানের ন্যায্য মূল্য থেকে কৃষকদের বঞ্চিত হওয়ার কারণও তাই। তিনি বলেন, দেশে চাহিদার তুুলনায় বেশি ধান-চাল আছে। তার পরও খাদ্য মন্ত্রণালয়ের হিসাব মতে সরকারি-বেসরকারিভাবে গত ১০ মাসে দুই লাখ টন চাল আমদানি হয়েছে এবং আরো তিন লাখ ৮০ হাজার টন চাল আমদানির অপেক্ষায় আছে। কৃষকশ্রেণী মনে করে, বাড়তি উৎপাদন ও আমদানীকৃত চাল বাজারে প্রচন্ড চাপ সৃষ্টি করায় ধানের মূূল্য কমে গেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ধানের ন্যায্যমূল্যের সাথে কৃষকের বাঁচা-মরার সংগ্রাম নিহিত। তাই ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে চাল আমদানি বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন কৃষি বান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথে দীর্ঘ মেয়াদী পদক্ষেপ হিসেবে সরকারী গুদামের ধারণ ক্ষমতা আড়াই থেকে তিন গুণ বাড়াতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ