শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আগামীকাল ওমর ফারুক মাদরাসায় জুমা পড়বেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও মসজিদ অবৈধদের হাত থেকে দখলদারমুক্ত হওয়ায় শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান ও নসীহত পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারী পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ অবগত আছেন, কিছুদিন আগে মাদরাসা অবৈধভাবে বিদ'আতীরা দখল করেছিলেন। হেফাজতের সংবাদ সম্মেলনকে ঘিরে মাদরাসা দখলমুক্ত হওয়ায় এ আয়োজন করছেন মাদরাসা কতৃপক্ষ।

আগামীকাল এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এছাড়া বিভিন্ন মাদরাসার দায়িত্বশীল ও শিক্ষার্থী সহ ধর্মপ্রাণমুসল্লী উপস্থিত থাকবেন।

সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান ও ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসার নব নিযুক্ত পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব দোয়া মাহফিল সফল করার লক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর নিকট দোয়া কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ