শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় রান্না করার সময় সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহ আলম (৩৮) তার স্ত্রী মনিরা (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জাকির হোসেন জানান, ইসলামপুর এলাকায় একটি বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। এক পর্যায়ে সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শাহ আলমের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তার পিতার নাম রহিম মৃধা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ