শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ হানিফ (৩৮)। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, নিহত হানিফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বুধবার গভীর রাতে সদর ইউনিয়নের লম্বরী মেরিন ড্রাইভ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, একটি মামলায় বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হানিফকে আটক করে পুলিশ। এর পর স্বীকারোক্তি অনুযায়ী, গভীর রাতে তাকে নিয়ে সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হানিফের সহযোগীরা তাদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় হানিফ গুলিবিদ্ধ হন। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- কনস্টেবল আবদুর শুক্কুর, মংথিন প্রো, জুয়েল বড়ুয়া। আহত তিন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ