শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

নজরুল গবেষক খালিদ হোসেনের ইন্তকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরেণ্য ইসলামী সঙ্গীত শিল্পী নজরুল গবেষক খালিদ হোসেনের ইন্তকালে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গভীর শোক প্রকাশ করে বলেন, শিল্পী খালিদ হোসেনের কন্ঠ নি:সৃত হামদ-নাত এদেশের মানুষকে দারুনভাবে আলোরিত করেছে।

তিনি হৃদয় দিয়ে কবি নজরুল ইসলামের ইসলামি সঙ্গীত গাইতেন। তার কন্ঠ নিঃসৃত হামদ-নাত সৃদীর্ঘকাল এ দেশের গণমানুষের হৃদয়পটে জাগ্রত থাকবে। তার এ অনবদ্য অবদানের জন্যে জাতি তাকে বহুকাল স্মরণে রাখবে। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ শোক বাণীতে খেলাফত মজলিসের নেতৃদ্বয় মরহুম শিল্পী খালিদ হোসেনের রুহের মাগফিরাত ও কামনা করে মহান আল্লাহর দরবারে দুয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ