শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

খুলনায় রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার দিঘলিয়া উপজেলার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে অবস্থিত স্টার জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর, খালিশপুর ও রিভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলের প্রকল্প প্রধান শাওন মাহমুদ জানান, আগুন লাগার সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। ফলে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে মিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ