শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের জয় নিশ্চিত হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে এক প্রতিক্রিয়ায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এ কথা বলেন। তিনি বলেন, ভারতের সাধারণ নির্বাচনে জয়ের জন্য আমরা নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ভারতীয়রা ভাগ্যবান কারণ তাদের কার্যকর গণতন্ত্র রয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়। যা আমাদের বাংলাদেশে অনুপস্থিত। ভারতের জন্য বাংলাদেশ ও বিএনপি সবসময় বন্ধু ছিল। শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করবো।

নওশাদ জমির আশা প্রকাশ করেন, পানিবণ্টন বা সীমান্ত হত্যার মতো বিতর্কিত বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনা ও উভয় দেশের মধ্যে উপযুক্ত সমঝোতার মাধ্যমে সবসময় সমাধান সম্ভব। এটা দুঃখজনক, বাংলাদেশে ক্ষমতায় থাকা দলটি এই ইস্যুগুলো প্রায় এক দশকেও সমাধান করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ