শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মাদরাসা শিক্ষায় কারিগরি ব্যবস্থা চালু করছি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার গত ১০ বছরে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছেন।

এখন আমরা শিক্ষার গুনগতমান উন্নয়নে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারপ করছি। বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করছি।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ফণীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, নগদ অর্থ ও সমাজ সেবা বিভাগের বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ৬ষ্ঠ শ্রেণি থেকে যাতে একটি বিষয় হলেও কারিগরি জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদের কর্মক্ষম করে তুলতে পারে। আর এ জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী কারিগরি শিক্ষা ভর্তি ২০২১ সালের মধ্যে ২০% হওয়ার কথা ছিল। এ পর্যন্ত ১৬% অর্জন হয়েছে। ২০২১ সালে লক্ষ্য অর্জন করে ২০৩০ সালে ৩০% অর্জন করতে সক্ষম হবো। আর এসব কিছু সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ