শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

রোজা না রাখলেই জেলে পাঠাচ্ছে মালয়েশিয়ার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজানে রোজা না রাখলেই মুসলমানদের কারাগারে পাঠাচ্ছে মালয়েশিয়ার পুলিশ। আর
যারা রোজা রাখছে না তাদের ধরতে বিভিন্ন সময়ে হোটেলের খাবার পরিবেশক কিংবা বাবুর্চির ছদ্মবেশে অভিযান পরিচালনা করছে দেশটির পুলিশ।

দ্যা নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার বরাতে জানা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার লোকাল কাউন্সিলের ৩২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করছেন।

খবরে আরো বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর স্টেটের সেগামাত জেলায় অভিযান দলের সদস্যরা ১৮৫টি খাবারের দোকানে ছদ্মবেশে এই কাজ করবেন। একটি দোকনে কাজ করার জন্য এমন দুইজন কর্মকর্তাকে ঠিক করা হয়েছে যারা ওই অঞ্চলের জনপ্রিয় খাবার আইটেম ভালো রান্না করতে পারেন। এর পর রোজা রাখেনি এমন কেউ খাবার অর্ডার করলেই ধরা হবে তাকে। আর জেলে পাঠিয়ে দেয়া হবে।

সেগামাত পৌর কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মাসনি ওয়াকিমান বলেন, 'বিশেষভাবে কর্মকর্তাদের নির্বাচিত করেছি আমরা। যাদের গায়ের রং কালো তাদের নির্বাচিত করা হয়েছে, কেননা এখানে গায়ের রং কালো এমন লোকেরাই বেশি এ পেশায় নিয়োজিত।'

তিনি বলেন, 'ছদ্মবেশী কর্তকর্তাদের এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে দোকানে আগতরা বিশ্বাস করে যে, তারা সত্যিকারের কুক বা ওয়োটার। এমনকি যারা ইন্দোনেশিয়া ও পাকিস্তানি ভাষা ভালো বলতে পারেন তাদের এক্ষেত্রে নির্বাচন করা হয়েছে।'

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ