শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

বরিশালের সড়কে থ্রিডি জেব্রা ক্রসিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বিভিন্ন সড়কের পাশে প্রথমবারের মতো বসানো হয়েছে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড ও থ্রিডি জেব্রা ক্রসিং।

চারুকলা শিল্পীদের সহযোগিতায় শুক্রবার রাতে নগরের রাজা রায় বাহাদুর সড়কে থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জানা যায়, মেশিনের সহায়তায় আধুনিক প্রযুক্তির এ জেব্রা ক্রসিং নগরের জনগুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়া হবে। যে উদ্যোগ বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর এটাই প্রথম।

এ বিষয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরের রাস্তায় এ জেব্রা ক্রসিং দেয়ায় দূর থেকে গাড়ি চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এ কারণে গাড়ি চালকেরা ওই স্থানে তাদের গাড়ির গতি কমিয়ে দেবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীর চলাচলে সুবিধা হবে এবং দুর্ঘটনা কমবে।

এদিকে বরিশাল নগরের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রথমবারের মতো দিকনির্দেশনামূলক সাইনবোর্ড বসানোর কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। যার মাধ্যমে শহরে নতুন মানুষ প্রবেশ করতে গেলে বুঝতে পারবেন কোন সড়ক দিয়ে কোথায় যেতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ