শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

এদেশে ইসলামি গণজাগরণের অন্যতম প্রাণপুরুষ ছিলেন শায়খুল হাদিস রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, সমগ্র দেশে যখন ইসলাম ও ইসলামি আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তখন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। অন্যায়ের সাথে আপোষ না করে জেল-জুলুম উপেক্ষা করে বাতিলের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন।

শায়খুল হাদিস রহ. ছিলেন এদেশে ইসলামি গণজাগরণের অন্যতম প্রাণপুরুষ। এছাড়াও দারস ও তাদরিসের দুনিয়ায়ও রাজত্ব করেছেন তিনি। বুখারি শরিফের ১ম বাংলা অনুবাদসহ বহু গ্রন্থ প্রণেতা ছিলেন। তিনি আরোও বলেন, বাতিলের কালো থাবা থেকে ইসলাম ও ইসলামি আন্দোলনকে রক্ষা করতে শায়খুল হাদিস রহ. এর চেতনা ধারণ করতে হবে। নব্য জাহিলিয়্যাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজের ভূমিকার কোন বিকল্প নেই।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ হুসাইনির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ ভূইয়া।

ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি আব্দুর রহমান, ইসলামী ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহী।

বাংলাদেশ ছাত্র মিশনের আহ্বায়ক সৈয়দ মিলন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুল-মাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালীম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন সাকি, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইমরান ফারুকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি দেলাওয়ার হুসাইন, ঢাকা মহানগরের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ