শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুহা. আলম (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঁঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ভোরে আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং-২০/১০এস মহাতলা নামক স্থানের রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলম। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনাটি নিশ্চিত করে বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান জানান, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ