শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

‘ভারতে গোরক্ষকদের মুসলিম বিরোধী নির্যাতন বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মধ্যপ্রদেশের একটি গ্রামে অটোরিকশা করে গরুর গোশত নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম দম্পতিসহ আরো দুই ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই গোরক্ষকদের নির্যাতনের শিকার হলেন এক নারীসহ তিন মুসলিম। এসময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।

এধরণের ঘটনা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত এবং চরম মুসলিম বিদ্বেষীর পরিচায়ক। তিনি বলেন, ভারত বার বার মুসলমানদের তাদের আক্রমনের লক্ষ্যস্থলে পরিণত করেছে। ভারত যদি মুসলিম বিদ্বেষী মনোভাব পরিহার না করে এবং মুসলিম নির্যাতন বন্ধ না করে তাহলে মুসলমানদের ঘুরে দাড়ানোর ভিন্ন পথ খুঁজে বের করা ছাড়া কোন পথ খোলা থাকবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার বরাবরই ভারতকে সবকিছুতে অগ্রাধিকার দিয়ে আসছে। কিন্তু বিনিময়ে ভারত বাংলাদেশকে প্রতিদিন সীমান্তে লাশ উপহার দিচ্ছে। যা চরম বেদনাদায়ক। বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশকে কোন গুরুত্ব দিচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ