শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

‘রোজার মাসে ‘ইনকাম’ একটু কম করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) কর্মকর্তাদের রোজার মাসে 'ইনকাম' একটু কম করে করতে অনুরোধ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি কার্যালয়ে এক মতিবিনিময় সভায় ওবায়দুল কাদের এ অনুরোধ করেন।

কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, রমজান মাস সংযমের মাস, এ মাসে ইনকামটা একটু কম করলে কী হয়?

সেতুমন্ত্রী আরো বলেন, বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তারাও দেউলিয়া হবেন। বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।

এখন বিআরটিসির আগের সেই সুনাম নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সৎভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণ্ন থাকবে। এবার আগের বিআরটিসির বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হওয়ায় আপনারা নতুন শপথ করুন, বিআরটিসিকে আকর্ষণীয় করতে হবে।

এ সময় তিনি বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ঈদে বিআরটিসির ১ হাজার ১৪২টি বাস যাত্রী পরিবহন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ