শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আগে মুসলিম খুন বন্ধ করুন, মোদীকে ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপি দেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হওয়ার পরেই পুনরায় ‘গোরক্ষকদের’ তাণ্ডবের খবর পাওয়া গেছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের সিওনীতে গোমাংস নিয়ে যাওয়ার সময় এক দম্পতিসহ তিন জনকে মারধর করেছে পাঁচ জন ‘গোরক্ষক’। সাম্প্রতিককালের এ বিষয়টি নিয়ে কড়াভাবে মুখ খুলেছেন লোকসভা ভোটে হায়দরাবাদ কেন্দ্রে পুনরায় জয় পাওয়া ‘আইএমআইএম’ নেতা আসাদুদ্দিন ওয়াইসি।

মোদীকে উদ্দেশ করে  তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবী করেছেন তার দল ‘বিজেপি’ সংখ্যালঘুদের উপর নিপীড়ন করবে না। বিজেপির নামে সংখ্যালঘুদের মিথ্যে ভয় দেখানো হচ্ছে। কিন্তু আজ ‘গোরক্ষকদের’ তাণ্ডবের পাওয়া গেছে মধ্যপ্রদেশে। এখন মোদী এ ‘গোরক্ষক’ গোষ্ঠীর তাণ্ডব রুখতে কী পদক্ষেপ নিয়েছেন?

গতকাল রবিবার (২৬ মে) ওয়াইসি বলেন, ‘সংবিধানে মানুষের জীবনের অধিকার স্বীকৃত, পশুর নয়। আজ পশুর জন্য মানুষকে খুন হতে হচ্ছে। ২০১৫ সালে দাদরিতে বাড়িতে গোমাংস রাখায় মুহম্মদ আখলাক নামে এক যুবককে মারা হয়েছিলো। সে ঘটনায় ১৪ জন গ্রেফতার করেও ১২ জন এখনো জামিনে আছে।

ওয়াইসির প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী এই ধরনের গোষ্ঠীকে রুখতে কী ব্যবস্থা নিচ্ছেন? এরা মুসলিমদের খুন করছে। ঘটনার ভিডিও পর্যন্ত তুলে রাখছে।এটি চূড়ান্ত পর্যায়ে অসাম্প্রদায়িকতা।’

তিনি আরও বলেন, ‘সংসদে মুসলিমদের প্রকৃত প্রতিনিধিত্বের বিষয়ে কি বিজেপি উদ্যোগী হয়েছে? প্রধানমন্ত্রীর নিজের দলের সাংসদের সংখ্যা এখন ৩০০ জনের বেশি। কিন্তু তাঁদের মধ্যে ক’জন মুসলিম?’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ