শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ছেলেদের ছাড়াতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে বাবা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের নিকলীতে প্রতিপক্ষের হাতে আটক ছেলেদের ছাড়াতে গিয়ে খোকন মিয়া (৪২) নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের শিকার হন খোকন মিয়া। হামলায় গুলিবিদ্ধ হয়ে তার ভাই আফজাল হোসেনও গুরুতর আহত। তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, ভাটিভড়াটিয়া মুন্সিপাড়া গ্রামের তাহের আলী ও সিরাজপাড়ার খোকনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অনেকদিন ধরে বিরোধ ও মামলা ছিল। তারা আপন চাচাত ভাই। রোববার বিকালে বরাটিয়া মাঠে খোকনের দুই ছেলে আপন (১৪) ও জীবন (১৬) ফুটবল খেলা দেখতে যায়। এ সময় তাহেরের নাতি ছেলে দিদারের (১৬) সাথে বাকবিতণ্ডা হয় তাদের। পরে দিদার বাড়িতে খবর দিলে তাহেরের লোকজন খোকনের ছেলে আপন ও জীবনকে ধরে তাহেরের বাড়িতে নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে খোকন মিয়া ও চাচাতো ভাই আফজালসহ কয়েকজন আপন ও জীবনকে ছাড়িয়ে আনতে যায়। এ সময় উভয়পক্ষ উত্তেজিত হয়ে উঠলে আগ্নেয়াস্ত্র বের করেন তাহেরের ছেলে ফুয়াদ মিয়া, ভাই শফিকুল (৪০), সোহাগ (৩৮), জসিম (৩৫) ও ওয়াসিম। উত্তেজিত জসিমের বন্দুকের গুলিতে আহত হন খোকন মিয়া ও আফজাল। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান খোকন।

নিকলী থানার ওসি নাসির উদ্দিন ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরণ করে। এখনো কাউকে আটক করা যায়নি। হত্যা মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ