শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

বগুড়ায় বিএনপির প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর দুইজন হলেন- স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসান।

আজ সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এ সিদ্ধান্ত জানান।

একই সময় রিটার্নিং কর্মকর্তা বিএনপির দুই প্রার্থী গোলাম মো. সিরাজ ও রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগের প্রার্থী এসএমটি জামান নিকেতা, জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম ওমরসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

অপর বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) ও মো. মিনহাজ মন্ডল।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, বগুড়া পৌরসভার মেয়রের লাভজনক পদে অধিষ্ঠিত থাকায় মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবক, সমর্থকের স্বাক্ষর জালের কারণে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন।

তফসিল মোতাবেক- আগামী ৩ জুনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার শেষে ৪ জুন প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১৪১ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ