শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

বুধবার মোদির শপথে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি। তার প্রথম মেয়াদের শাসনকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে বলে দুই তরফেই বলা হচ্ছে।

আজ শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদের সঙ্গে দেখা করে আসার পর বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি যাচ্ছেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে।

রাষ্ট্রপতি ২৯ মে বিকালে নয়া দিল্লির উদ্দেশে রওনা হবেন। ৩০ মে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ৩১ মে দেশে ফিরবেন। তিন দিনের এ সফরে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গেও রাষ্ট্রপতি আব্দুল হামিদের বৈঠক হতে পারে বলে তার প্রেস সচিব মুহা. জয়নাল আবেদীন জানিয়েছেন।

এর আগে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসময় জাপান সফরে থাকবেন বিধায় প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য আ ক ম মোজাম্মেল হক যোগ দেবেন।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ