শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

৫ বছর বাড়লো দ্রুত বিচার আইনের মেয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০২ সালে প্রণয়ন করা ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

১৭ বছরের জন্য এই আইনটি প্রণয়ন করা হলেও এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। ফলে আইনটির কার্যকারিতা এ বছর শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

আজ সোমবার (২৭ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ১৭ বছর মেয়াদ রেখে ২০০২ সালে প্রণয়ন করা হয় দ্রুত বিচার আইনটি। চলতি বছরের ১৯ এপ্রিল আইনটির মেয়াদ শেষ হয়। তবে আইনটির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবনা করা হয়েছিল সংশোধনীতে। সেই সংশোধনী অনুমোদিত হওয়ায় আইনটি ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, আইনটি প্রণয়নের সময় থেকে ২২ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে কেন— জানতে চাইলে শফিউল আলম বলেন, এই আইনের আওতায় আলোচিত বেশকিছু মামলা চলছে। এই মামলাগুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মন্ত্রিপরিষদ মনে করছে, আরও পাঁচ বছর এই আইনটি কার্যকর থাকা প্রয়োজন। সে কারণেই আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে।

সচিব জানান, এই আইনের সংশোধনী প্রস্তাবনায় মূল আইনে কোনো পরিবর্তন আনা হয়নি। কেবল এর মেয়াদটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইনটি যেমন ছিল, তেমনই থাকবে। কেবল এর মেয়াদ পাঁচ বছর বাড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ