বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুর্বৃত্তের গুলিতে মিশিগানে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে জয়নুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি ট্যাক্সি চালক সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।

গত শুক্রবার ২৪ মে রাতে তারাবির নামাজ শেষে ট্যাক্সি নিয়ে বের হবার পর রাত ২টার দিকে ডেট্রয়েট সিটির মিড টাউনে কলিংউডে এ নৃশংসতা চলে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে মিশিগানের কমিউনিটি লিডার সৈয়দ শাহেদুল হক জানান।

জয়নুলের ঘনিষ্ঠ বন্ধুদের উদ্ধৃতি দিয়ে ডেট্রয়েটের পুলিশ জানায়, কলিংউডে ৬০০ ব্লকে একজন যাত্রী নামানোর পর সে ভাড়া না দিয়েই চলে যাচ্ছিল। এ সময় ক্ষুব্ধ জয়নুলের সাথে ঐ যাত্রীর কড়া বাক্য বিনিময়ের এক পর্যায়ে যাত্রীটি গুলি করে।

গুলিবিদ্ধ জয়নুল কাল বিলম্ব না করে ট্যাক্সি চালিয়ে ঐ স্থান ত্যাগের চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই তিনি ট্যাক্সির নিয়ন্ত্রণ হারান। ট্যাক্সিটি পথের পাশে একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায় এবং সেখানেই প্রাণ হারান জয়নুল।

নিহত জয়নুল ইসলাম ডেট্রয়েটের অধিবাসী এবং কাশ্মীর স্ট্রিটে স্ত্রী ও ৭ সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি রাতের শিফটে ট্যাক্সি চালাতেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে। ঈদের পর দুই কন্যাকে বাংলাদেশে নিয়ে বিয়ে দেয়ার প্রস্তুতি ছিল জয়নুলের।

নিহত জয়নুল ইসলামের জানাজা ২৬ মে রবিবার যোহর নামাজের পর মসজিদ উন নূর-এ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ মে ডিয়াবর্ন মুসলিম গোরস্থানে তাকে দাফন করার কথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ