শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মণে ৩০০ টাকাতেও ধানের ক্রেতা মিলছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে চাহিদা না থাকায় ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ঠাকুরগাঁওয়ে ৩০০ টাকা মণেও ধান বিক্রি করতে পারছেন না তারা। লাভ তো দূরের কথা খরচের টাকাও ঘরে তুলতে পারছেন না বলে অভিযোগ তাদের। কৃষকরা বলছেন, ৮ টাকা কেজি দরেও ধান বিক্রি করা যাচ্ছে না। আগামী বছর থেকে তারা আর ধানই চাষ করবেন না।

ধানের দাম না থাকা ও কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কৃষক সংগঠনগুলো কর্মসূচিও পালন করছে। ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে ধান ছিটিয়ে বিক্ষোভও করেছে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

আন্দোলনকারীরা বলেন, ‘ধানের বিক্রয় মূল্য উৎপাদন খরচের থেকে কম হওয়ায় কৃষকরা মারাত্মক সংকট ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিন্তু কৃষকদের বাঁচাতে সরকার পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছে না।’

জানা যায়, জেলায় ধানের উৎপাদন গত বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। গত বছর প্রতি হেক্টরে ধান উৎপাদন হয়েছিল ৩.৮ মেট্রিক টন, এবার তা বৃদ্ধি পেয়ে ৪ টনে দাঁড়িয়েছে। জেলায় এবার বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২ হাজার ৩৬০ হেক্টর। আর অর্জিত হয়েছে ৬২ হাজার ৩৫০ হেক্টর বলে জানিয়েছে কৃষি বিভাগ। সে হিসেবে এবার জেলায় ধানের উৎপাদন হয়েছে প্রায় আড়াই লাখ মেট্রিক টন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ