শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মোদির শপথ অনুষ্ঠানে তালিকায় নেই কেবল ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর ৩০ মে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রন জানানো হলেও সেই তালিকায় স্থান পাননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগের মেয়াদে যখন মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন তখন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে এবার তাকে রাখা হয়নি। সম্প্রতি পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী দু-দেশের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে।

এমনকি নির্বাচনে প্রচারণার সময় পাকিস্তানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মোদি। ধারণা করা হচ্ছে, এই উত্তেজনার কারনেই ইমরান খানকে এই তালিকায় রাখা হয়নি।

সেখানে আরো জানানো জানানো হয়, মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে রাখা না হলেও বিমস্টেকের নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে। এছাড়া কিরগিজস্তানের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠনে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়, শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উল্লেখ্য, বিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ